রাজধানীর মহাখালীতে মাদকমুক্ত সমাজ, বাংলাদেশ আয়োজিত মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ‘রাওয়া হল’ থেকে জাহাঙ্গীর গেট মোড় পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। র্যালিটি সকাল ৯টায় রাওয়া হল থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়। আবার সেখান থেকে ঘুরে এসে শুরুর স্থানে শেষ হয়। র্যালিতে মাদকবিরোধী বিভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
র্যালি শেষে রাওয়া হলে ‘দক্ষিণ এশিয়ার অবৈধ মাদক এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান। এছাড়া বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক আইজিপি ড. এম এনামুল হক, নর্থসাউথ ইউনিভারসিটির প্রফেসর ড. এমদাদুল হকসহ অনেকে।








