জাতীয় নির্বাচনের আগে তিন সিটির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১২:০৮আপডেট : ১২ জুলাই ২০১৮, ১২:১৪

সিইসি কে এম নূরুল হুদা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সিটির (রাজশাহী, সিলেট ও বরিশাল) নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার (১২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসির সভাপতিত্বে বেলা ১১টার কিছু পরে বৈঠকটি শুরু হয়। সিইসি বলেন, ‘দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে প্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির আগে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন। এছাড়াও পুলিশ ও র‍্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- দুই সিটির অভিজ্ঞতা তিন সিটিতে কাজে লাগাবে বিএনপি

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম