আহত আ.লীগ কর্মীদের দেখতে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ২০:১০আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ২০:৪৫

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের দেখতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ নষ্ট হয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন তিনি। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় শের-এ-বাংলা নগর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান তিনি।
গত শনিবার (৪ আগস্ট) চার শিক্ষার্থীকে হত্যা ও কয়েকজন ছাত্রীকে আটকে রেখে পাশবিক নির্যাতনের ‘গুজব’কে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা হয়।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
এর আগে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, উন্নত চিকিৎসার জন্য আহত আরাফাতুল ইসলামকে তারা ভারতের চেন্নাইয়ে পাঠাবেন।
গত শনিবার (৪ আগস্ট) নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল পুরো ঢাকা। ওই দিন দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

/ইএইচএস/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের