‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই, এটাই আ. লীগের ইতিহাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১২:০৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৪:৩৭

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকের এই দিনে (১৫ আগস্ট) আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যেকোনও অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করবো, প্রতিহত করবো। তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস।’

বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয় গান গাই, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস। তিনি বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা যদি আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।’ বঙ্গবন্ধু আজ নেই, তার কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বলেও সাংবাদিকদের জানান তিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পৃথিবীর অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এই নেতা বলেন, ‘পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নৃশংসতম, বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ড হচ্ছে পঁচাত্তরের ১৫ই আগস্টের এই হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল।’
‘খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে আসবে না’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘লিগ্যাল ব্যাটেলে যান। এখানে আওয়ামী লীগের কোনও বিষয় নেই, সরকারের কোনও বিষয় নেই। এটা আইনি প্রক্রিয়া।’

শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।’

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে