নিরাপদ সড়ক আন্দোলনের আরও ৯ শিক্ষার্থীসহ ২৫ জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১৭:২৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৭:৩০

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা  কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরও ৯ শিক্ষার্থীকে রবিবার (১৯ আগস্ট) জামিন দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা পৃথক তিন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। এর আগে আজ বাড্ডা ও ভাটারা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আরও ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর জামিন শুনানি শেষে প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। এ মামলায় এখনও ৬ শিক্ষার্থী কারাগারে রয়েছে।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান ও মিনহাজুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মুকবুল হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান, আদনান রোজী, আব্দুল আলীমসহ আরও অনেকে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,  গত ৪ আগস্ট বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ও ধানমন্ডিতে  নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব রটানো হয় আওয়ামী লীগ অফিসে ৪ শিক্ষার্থীকে মারধর করে হত্যা, একজনের চোখ উপড়ানো এবং আরও চার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ গুজব শুনে শিক্ষার্থীরা  আওয়ামী লীগ অফিসের দিকে তেড়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।  এ ঘটনায় পুলিশের ও আওয়ামী লীগের পক্ষে নাশকতার পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।   ওই মামলায় ১৫ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। এদের ৯ জন জামিন পেলেও বাক ৬ জন এখনও কারাগারে রয়েছে।

এদিকে, এর আগে আজ রবিবার বাড্ডা ও ভাটারা থানার পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬  শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। এই আদালতের বিচারক  এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী ১৫ জন শিক্ষার্থীর শুনানি শেষে পৃথক দুই মামলায় এ আদেশ দেন। একইদিনে ইফতেখার আহমেদ নামে আরেক শিক্ষার্থীকে জামিন দেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু।

বাড্ডা থানার জামিন প্রাপ্ত আসামিরা হলেন সাখাওয়াত হোসেন নিঝুম,  শিহাব শাহরিয়ার,  আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, মেহেদী হাছান, ফয়েজ আহমেদ।

ভাটারা থানার জামিন প্রাপ্ত আসামিরা হলেন নূর মোহম্মদ, আজিজুল হক, মো. হাছান, দোয়ান আহম্মেদ,  তরিকুল ইসলাম,  রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালেদ রেজা, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান ও ইফতেখার আহমেদ।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের