কোটা বাতিলের পরিপত্র জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৬:২৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৮:৪৪

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত এই পরিপত্র জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, সব সরকারি দফতর, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৯৭ সালের ১৭ মার্চের স্মারকে উল্লিখিত কোটা পদ্ধতি সংশোধন করে—নবম গ্রেড (পূর্বের প্রথম শ্রেণি) এবং ১০ থেকে ১৩তম গ্রেড (পূর্বের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

পরিপত্রে আরও বলা হয়, নবম গ্রেড (পূর্বের প্রথম শ্রেণি) এবং ১০ থেকে ১৩তম গ্রেড (পূর্বের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৩ অক্টোবর) প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘দুই-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’

আরও পড়ুন: 

 রিট করার প্রস্তুতি নিচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মহাসমাবেশ শনিবার

শাহবাগে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা, সড়কে যানজট

কোটা বহালের দাবিতে শাহবাগে অবস্থানকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ পুলিশের

শাহবাগে ব্যানারে আগুন, বঙ্গবন্ধুর ছবি দেখে নেভানো হলো (ভিডিও)

কোটা বাতিল

 

 

 

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি