ভোট ৩০ ডিসেম্বর, পুনঃতফসিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১২:৩৯আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:৪২

নির্বাচন কমিশন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  

সোমবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই ঘোষণা দেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান

তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে। এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর, প্রার্থিতা বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোটসহ একাধিক রাজনৈতিক দল ও জোট এর বিরোধিতা করছে। এসব দল ও জোট সব দলের অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনের তারিখ পেছানোর দাবি করেছে। 

 

/ইএইচএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি