বাংলাদেশের সমুদ্রসীমা মিয়ানমারের মানচিত্রে, রাষ্ট্রদূতকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
বাংলাদেশের সমুদ্রের কিছু অংশ মিয়ানমার তার মানচিত্রে দেখানোয় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক এম দেলোয়ার হোসেন মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং খোয়াকে তলব করে এ বিষয়ে প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
প্রতিবাদপত্রে বলা হয়, মিয়ানমারের একটি সরকারি ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ রয়েছে। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই মানচিত্র সংশোধনের জন্য দেশটিকে আহ্বান জানায়।
বৈঠকের পরে দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের কাজ করেছিল। তখন আমরা তীব্র প্রতিবাদ করে ওই মানচিত্রের সংশোধনী দেওয়ার কথা বলি। বাংলাদেশের চাপের মুখে তখন তারা সেটি সংশোধন করে। এরপরেও ফেব্রুয়ারি মাসে দেশটির আরেকটি ওয়েবসাইটে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে মিয়ানমার।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে জানতে চেয়েছি তারা বারবার একই ভুল কেন করছে? তিনি একমত হয়েছেন যে এটি ঘটার কোনও কারণ ছিল না। এবং তারা তাদের ভুল স্বীকার করেছে। আমরা তাদের বলেছি অবিলম্বে এই ভুল সংশোধন করতে। এরপর মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমার এখান থেকেই তাদের দেশে যোগাযোগ করেছে। আগামীকাল শুক্রবার তাদের কর্মদিবস রয়েছে। আগামী কালকের ভেতরেই তারা মানচিত্রের ভুল ঠিক করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’

/এসএসজেড/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ