নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০৩:৪৭আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৫:২৯

হট্টগোল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নুরকে সহসভাপতি (ভিপি) ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা সেখানে ফল মানি না বলে স্লোগান দিচ্ছেন। এছাড়া ‘নুরের চামড়া, তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন তারা। এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়।

বিক্ষোভের সময় ভাঙচুর করা হয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলেও কর্মীরা বিক্ষোভ করছেন। এছাড়া সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্বিবদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সিনিয়র নেতারাও বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছেন।

ছাত্রলীগের বিক্ষোভ এর আগে সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে সিনেট ভবনের অডিটোরিয়ামে এ ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট সোমবার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

আরও পড়ুন: 

ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

রাত জেগে পাহারা দিয়ে শামসুন্নাহার জিতলেন ইমিরা

ঢাবির ১৮টি হলে স্বতন্ত্র থেকে ভিপি ৬ জিএস ৪, বাকিগুলো ছাত্রলীগের

ছবি: নাসিরুল ইসলাম

/এসও/আরজে/ইউআই/আইএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম