শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০৪:৩৫আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:০৭

নুরুল হক নুর ও রেজওয়ানুল হক চৌধুরী শোভন
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১০৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচনের ভোট সোমবার অনুষ্ঠিত হয়।

এদিকে, নুরকে ভিপি ঘোষণার পর সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা সেখানে ফল মানি না বলে স্লোগান দেন। এছাড়া ‘নুরের চামড়া তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন তারা। এসময় অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। পরে তারা ভিসির বাসভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হন।

নুরুল হক নুর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিতি পান। নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

আরও পড়ুন:

ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

রাত জেগে পাহারা দিয়ে শামসুন্নাহার জিতলেন ইমিরা

নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

ঢাবির ১৮টি হলে স্বতন্ত্র থেকে ভিপি ৬ জিএস ৪, বাকিগুলো ছাত্রলীগের

/এসও/আরজে/আইএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের