ঢাবিতে চলছে ক্লাস বর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১০:৪১আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৩:৩৬

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে ক্লাস বর্জন চলছে বলে জানা গেছে। এর আগে সোমবার ভোট বর্জনের ঘোষণা দেয় তারা।

কলাভবন ঘুরে কোথাও ক্লাস হতে দেখা যায়নি। সাধারণ শিক্ষার্থীরা কেউ ক্লাসে আসেনি। শিক্ষকরা সেভাবে আসেননি। তবে যারা কর্মসূচির ডাক দিয়েছিল তাদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। এদিকে ছাত্র ধর্মঘটের পক্ষে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

ছাত্রদলের মিছিল সমাবেশ ছাত্রদল মনোনীত ডাকসুর জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান অনিক বাংলা ট্রিবিউনকে বলেছেন,  'আমাদের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি চলছে। সকাল থেকে আমরা একাধিকবার বিক্ষোভ করছি। আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘটের সারা দিয়ে তারা ক্লাস বর্জন করেছে। আমাদের একদিনের ধর্মঘট পালিত হয়েছে।' পরবর্তী কর্মসূচি সবাইকে জানানোর হবে বলেও জানান তিনি।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর ডাকসু’র ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে আন্দোলন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগের একাংশ উপাচার্যের (ভিসি) বাসবভনের সামনে অবস্থান নিয়েছেন। এর আগে তারা ভিডির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছেন।

টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা

বিদ্যামন পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়য়ে প্রবোশের মুখে প্রতিটি গেটে গাড়ি ও সাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

/এসএমএ/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম