ডেপুটি স্পিকার ও সাইমুম সরোয়ারকে এলাকা ছাড়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৭:১১আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:৩০

 

ডেপুটি স্পিকারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে ইসির চিঠি

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কারণে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে এলাকা ছাড়তে বলা হয়। একই ধরনের অভিযোগে অপর একটি চিঠিতে কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে আগামীকাল (ররিবার) বিকাল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে আচরণবিধির সংশ্লিষ্ট বিধানগুলো উল্লেখ করে বলা হয়েছে,‘ আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনি এলাকা গাইবান্ধা-৫ এর আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে  প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন  কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে আগামীকাল এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে ইসির চিঠি

এতে বলা হয়, ‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন, তাই আপনাকে গাইবান্ধা-৫ এর আওতাধীন নির্বাচনি এলাকা ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে ত্যাগ করতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। উল্লেখ্য যে, আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে নির্বাচন বন্ধ হলে ওই উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন তথা সরকারের যে আর্থিক ব্যয় হবে পরবর্তীতে তার দায়-দায়িত্ব নিরূপণ করা হবে।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নির্বাচনি এলাকার আওতাধীন ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের ভোট আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। অপরদিকে সাইমুম সরওয়ার কমলের নির্বাচনি এলাকার আওতাধীন কক্সবাজার সদর ও রাম উপজেলার ভোট তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম দফার উপজেলা পরিষদের নির্বাচনের আগে ৯জন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়ছিল। এছাড়া নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভবনায় ৩টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয় এবং সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএসের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী