ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১২:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৩

ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ এপ্রিল) তার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমে এ শোক বার্তা পাঠান।
শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গের ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বাংলাদেশ সময় রবিবার রাত ২টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: 

ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

/এমএইচবি/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী