কেউ পাস করেনি ১০৭ স্কুলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১২:২১আপডেট : ০৬ মে ২০১৯, ১৩:০৬

প্রতীকী ছবি

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ১০৯। শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার (৬ মে) বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

রেওয়াজ অনুযায়ী প্রতিবার ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হয়। এরপর লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।

শুধু এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। গত বছর পাস করেছিল ১২ লাখ ৮৯ হাজার ৮০৫ জন। আর জিপিএ-৫ পেয়েছে মোট ৯৪ হাজার ৫৫৬ জন। গত বছর ছিল ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

এর মধ্যে যশোর বোর্ডে ৯০.৮৮, ঢাকা বোর্ডে ৭৯.৬২, রাজশাহী বোর্ডে ৯১.৬৪, দিনাজপুর বোর্ডে ৮৪.১০, চট্টগ্রাম বোর্ডে ৭৮.১১, সিলেট বোর্ডে ৭০.৮৩, বরিশাল বোর্ডে ৭৭.৪১, কুমিল্লা বোর্ডে ৮৭. ১৬ শতাংশ পাস করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২.২৪ শতাংশ, যা গত বছর ছিল ৭১.৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৭৫১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৪১৩ জন।

আর মাদ্রাসা বোর্ডে ৮৩.০৩ শতাংশ পাস করেছে, যা গত বছর ছিল ৭০. ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ২৮৭ জন। গত বছর পেয়েছিল ৩ হাজার ৩৭১ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এরমধ্যে আট শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন:

শতভাগ পাস ২৫৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে

টানা চতুর্থবারের মতো এসএসসিতে মেয়েদের পাসের হার বেশি

কমেছে জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-অভিনন্দন

এসএসসিতে গড় পাসের হার ৮২.২০ শতাংশ

যেভাবে জানবেন এসএসসির ফল

 

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম