টানা চতুর্থবারের মতো এসএসসিতে মেয়েদের পাসের হার বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১২:০০আপডেট : ০৭ মে ২০১৯, ১১:০৫

টানা চতুর্থবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। মেয়েদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। গড় পাসের হার ৮২.২০ শতাংশ।

এর আগে ২০১৮ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭৬.৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ছিল ২.১৪ শতাংশ বেশি। ২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ।

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্রী এবং ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্র। এর মধ্যে আট শিক্ষা বোর্ডে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র এবং ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী পাস করেছে। মোট শিক্ষার্থী পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

উল্লেখ্য, এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা-২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।

কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। 

ছবি: সাজ্জাদ হোসেন
আরও পড়ুন:

এসএসসিতে গড় পাসের হার ৮২.২০ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-অভিনন্দন

কমেছে জিপিএ-৫

যেভাবে জানবেন এসএসসির ফল

 

/এসএমএ/এসএসএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি