বিশেষ ফ্লাইট যাচ্ছে ইয়াঙ্গুনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৯, ২২:০৫আপডেট : ০৮ মে ২০১৯, ২২:২৫

বিমান বাংলাদেশ মিয়ানমারের ইয়াঙ্গুনে রানওয়েতে ছিটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আরোহীদের ফিরিয়ে আনতে বিশেষ একটি ফ্লাইট ইয়াঙ্গুনে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘ফ্লাইটির সব যাত্রীরা নিরাপদে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট রাত ১০টায় ঢাকা থেকে ইয়াঙ্গুনে যাবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। 

শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানে একজন শিশুসহ ২৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন।’

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। অনেকে সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত কেউ নেই। দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন আরোহী বহনে সক্ষম।

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: 

ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম