মিয়ানমারে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের তথ্য জানাতে হেল্প লাইন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ০২:১৫আপডেট : ০৯ মে ২০১৯, ১১:৪৩

দুর্ঘটনাকবলিত বিমান

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের সম্পর্কে তথ্য জানাতে হেল্প লাইন চালু করা হয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের স্বজনরা ইমার্জেন্সি রেসপন্সের জন্য +৮৮০২৮৯০১৫৩০ নম্বরে কল করে তথ্য পাবেন। তবে স্বজন ছাড়া গণমাধ্যম ও অন্যদের এ নম্বরে কল না করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বুধবার (৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাকিল মেরাজ আরও বলেন, ‘গণমাধ্যমে আমরা আপডেট তথ্য জানাবো। ইমার্জেন্সি রেসপন্স নম্বরে সবাই কল করলে স্বজনদের তথ্যসেবা দেওয়ার কার্যক্রম ব্যাহত হবে।’

এ দুর্ঘটনায় ওই বিমানের ১৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

প্রসঙ্গত, বুধবার (৮ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি। কানাডীয় কোম্পানি বোম্বার্ডিয়ার তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজটিতে ২৯ জন যাত্রী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

আরও পড়ুন: 

বিশেষ ফ্লাইট যাচ্ছে ইয়াঙ্গুনে

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান

/সিএ/এনআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম