ঈদে পোশাক শ্রমিকদের জন্য বিআরটিসির ৬০ বাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০১৯, ২৩:০২আপডেট : ০২ জুন ২০১৯, ০২:০৯

 

বিআরটিসি বাস ঈদে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বাসের ব্যবস্থা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গাজীপুর ও রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এসব বাস ছেড়ে যাবে। বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ তথ্য জানান।

মনিরুজ্জামান বাবু বলেন, ‘ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত পোশাক কারখানার শ্রমিকদের জন্য ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস পোশাক শ্রমিকরা ব্যবহার করবেন।’

বিআরটিসি সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদের চাহিদার কথা বিবেচনা করে বিআরটিসি এই সিদ্ধান্ত নিয়েছে। ঘরমুখী লোকদের বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছাতে বিআরটিসি ২৭ মে থেকে ১৫ দিনব্যাপী ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে।

আগামী ৩ জুনের মধ্যে বিআরটিসির বহরে আরও নতুন ৫০টি বাস যুক্ত হচ্ছে জানিয়ে সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, নতুন ৫০টিসহ আগের এক হাজার ৮৯টি বাস মিলিয়ে এবার ঈদে বিআরটিসি মোট এক হাজার ১৩৯টি বাস সারাদেশে চালাবে।

বিআরটিসি সূত্র জানিয়েছে, যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে বিআরটিসি ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। আগামী ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাসগুলো সারাদেশে চলাচল করবে। বাসস। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি