শুধু ঈদ নয়, সারাবছরই যাত্রীদের স্বস্তিতে রাখতে চাই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৩:৩৩আপডেট : ০৩ জুন ২০১৯, ১৩:৫৮

ওবায়দুল কাদের

সড়কপথে এত স্বস্তির ঈদযাত্রা আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বহুদিন পর একটি স্বস্তির জায়গায় আসতে পেরেছি। এ স্বস্তি আগামী ঈদেও রাখতে চাই। শুধু ঈদ নয়, সারাবছরই রাখতে চাই।’ সোমবার (৩ জুন) সচিবালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত কোথাও তীব্র যানজটের কোনও খবর আমরা পাইনি। তবে আজ (সোমবার) বিকাল থেকে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর রাস্তায় কিছুটা চাপ থাকতে পারে।’
সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে চার ঘণ্টায় যাওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ি হলে যাওয়া যাচ্ছে সাড়ে তিন ঘণ্টায়। এটি নজিরবিহীন সাফল্য। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিশ্রম ও মিডিয়ার সহযোগিতায়। মিডিয়া আমাদের ধরিয়ে দিয়েছে, কোথায় কোথায় ত্রুটি আছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকাকে যানজটমুক্ত করার উদ্যোগ নিতেই হবে। এজন্য কার্যকর কিছু করতে হবে। দিস্তার পর দিস্তা কাগজ খরচ করে রিপোর্ট দিয়েছি, তদন্ত কমিটি করেছি, তারপর প্রতিবেদন পেয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার কাজ করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০২১ সালের মাঝামাঝি সময় মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। তার আগে চলতি বছরের শেষ দিকে আগারগাঁও পর্যন্ত এর অবকাঠামোগত কাজ শেষ হবে।’
তিনি বলেন, ‘যানজট নিরসন একটি লেন দিয়ে করা সম্ভব নয়। আমাদের আরও ধৈর্য ধরতে হবে। পাতাল রেলের কাজও শুরু হবে। ২০৩০ সাল পর্যন্ত যানজট নিরসনে অপেক্ষা করতে হবে।’

/এসআই/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের