আড়ংকে জরিমানা করার কয়েক ঘণ্টার মাথায় সেই কর্মকর্তা বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ০১:২৫আপডেট : ০৪ জুন ২০১৯, ০২:৪৩

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার একটি পাঞ্জাবির দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুন রাখায় আড়ংয়ের উত্তরা আউটলেটকে সোমবার দুপুরে জরিমানা করার পর রাতে বদলি করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেই কর্মকর্তাকে। উপসচিব পদ মর্যাদার এই কর্মকর্তার নাম মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তাকে খুলনায় বদলি করা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হলো। 

প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ১৩ জুন দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তব্যরত কর্মকর্তা ও মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে একাধিকবার ফোন দিয়েও কাউকে পাওয়া যায়নি।

আড়ংয়ের আউটলেটে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর আগে সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা জসিমউদ্দিন সড়কে আড়ংয়ের একটি আউটলেটে একই পাঞ্জাবি পাঁচদিনের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আউটলেটটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা করে তিনি অফিসে ফিরে বিকাল পর্যন্ত ছিলেন। তখন তার বদলির আদেশ হয়নি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটে এই আদেশটি দেখা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি ওয়েব সাইটে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূহুর্তেই ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ও নিউজফিডে ছড়িয়ে পড়ে।

একই পাঞ্জাবির দুই দর এ বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর ও সহকারী পরিচালক মাসুম আরেফিনকে ফোনে পাওয়া যায়নি। বদলি হওয়া কর্মকর্তার ফোনও বন্ধ পাওয়া গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (উপসচিব) মনজুর মোর্শেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। কি কারণে বদলি করা হয়েছে, তা জানা নেই।’

৩০ মে আমদানি তথ্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় রাজধানীর ধানমন্ডির পারসোনা ও ফারজানা শাকিলস মেকওভার সেলুনে অভিযান চালিয়ে জরিমানা করেন। 

প্রজ্ঞাপন এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (উপসচিব) মনজুর মোর্শেদ চৌধুরীকেও বদলি করা হয়েছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশনে যুগ্মপ্রধান হিসেবে বদলি করা হয়েছে।  সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেকটি আদেশে তাকে বদলি করা হয়।  

আরও খবর...
৫ দিনের ব্যবধানে আড়ংয়ে পাঞ্জাবির দাম দ্বিগুণ, সাড়ে চার লাখ টাকা জরিমানা

কাওরানবাজারে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বসুন্ধরা সিটিতে ‘ভাগ্য পরিবর্তনের’ দোকানকে জরিমানা

 

/আরজে/এআরআর/ইউআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম