মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়বে ২ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৮:২৯আপডেট : ১৩ জুন ২০১৯, ১৯:০০

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়বে ২ হাজার টাকা আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী (মাসিক ভাতা) ২ হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত আগামী অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, আগামী ২০১৯-২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে রাখা হচ্ছে ২ হাজার ৮৮০ কোটি টাকা। বর্তমানে দেশের ২ লাখ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। একই সঙ্গে তাদের উৎসব ভাতা (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) ১০ হাজার টাকা, নববর্ষ ভাতা (পয়লা বৈশাখ) ২ হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা (১৬ ডিসেম্বর) ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, যা আগামী বাজেটেও অপরিবর্তিত থাকবে।

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বাড়ানো সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বেষ্টনীতে আরও ১৩ লাখ মানুষকে যুক্ত করা হচ্ছে। এতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনীর আওতায় উপকারভোগীর সংখ্যা ৭৪ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ৮৭ লাখে।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার বেলা ৩টার পর জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উপস্থাপন শেষ করেন।

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শীর্ষক এ বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি