সুনীল অর্থনীতিতে জিডিপি বাড়বে ২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৭:৫৯আপডেট : ১৩ জুন ২০১৯, ১৮:৩৬

বাজেট বক্তৃতায় সমুদ্র অর্থনীতির বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকার সম্ভাবনাময় সম্পদ কাজে লাগাতে পারলে জিডিপি’র ২ শতাংশ বৃদ্ধি সম্ভব। বৃহস্পতিবার  জাতীয় সংসদের আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

জাতীয় সংসদের আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অসুস্থ হয়ে পড়লে তার হয়ে সংসদে বাজেট বক্তৃতা পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টা ১০ মিনিট থেকে তিনি অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতাটি পড়েন। এছাড়া অপঠিত অংশ পঠিত বলে গণ্য হবে বলেও ঘোষণা দেন স্পিকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, আন্তর্জাতিক সমুদ্র  আদালতের রায়ে সমুদ্র বিজয়ের মাধ্যমে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের কাছ থেকে বাংলাদেশ ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রের একচ্ছত্র অধিকার লাভ করে, যা আরও একটি বাংলাদেশের প্রায় সমপরিমাণ। বঙ্গোপসাগরের উপকূলীয়  এলাকায় রয়েছে ১৩টিরও বেশি ভারি খনিজ পদার্থ যা অত্যন্ত মূল্যবান। রয়েছে ৪৭৫ প্রজাতির মাছ, ৩৬ প্রজাতির চিংড়ি, সামুদ্রিক শৈবাল।  সম্ভাবনাময় এ সম্পদ কাজে লাগাতে পারলে আমাদের জিডিপি’র ২ শতাংশ বাড়ানো সম্ভব। বিপুল সম্ভাবনাময় এ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রস্তাবিত কৌশলগুলো হলো, সামুদ্রিক সম্পদের বহুমাত্রিক জরিপ দ্রুত সম্পন্ন করা, উপকূলীয় জাহাজের সংখ্যা বাড়ানো, সমুদ্রবন্দর আধুনিকায়ন, সমুদ্রে  ইকোটুরিজম, ব্যক্তিগত নৌবিহার কার্যক্রম চালু করা।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী