ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৬:২৩আপডেট : ১৯ জুন ২০২৫, ১৬:২৩

ইরানে হামলার জন্য পরিকল্পনায় ইতোমধ্যেই অনুমতি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। মার্কিন গোয়েন্দা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার (১৭ জুন) ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলার জন্য এখনও সবুজ সংকেত দেননি তিনি। ওই কর্মকর্তাদের দাবি, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি পরিত্যাগ করতে সম্মত হয় কিনা, সেটা দেখার জন্য হামলার সিদ্ধান্তে বিলম্ব করছে হোয়াইট হাউজ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সর্বপ্রথম এই খবর প্রচার করে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সিবিএস নিউজ জানায়, ট্রাম্প মঙ্গলবার ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা বিবেচনা করছিলেন। এটি একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটিতে এখন পর্যন্ত ইসরায়েল কোনও হামলা চালায়নি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে হামলার বিষয়ে সোজাসাপ্টা কোনও উত্তর দেননি ট্রাম্প। তিনি বলেন, আমি শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। কারণ যুদ্ধে চোখের পলকে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আমি হামলা করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না, আমি কী করব।

তবে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি পরিত্যাগের জন্য চুক্তি করতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম