ঐকমত্য কমিশনের সংলাপে মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ, নুর ও ইরানের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৬:৩৪আপডেট : ১৯ জুন ২০২৫, ১৬:৩৪

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে ১৪ দলীয় মহাজোটের দুই শরিক দলকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন নূর, আর আগামীতে এমনটি হলে ওয়াকআউট করার হুমকি দিয়েছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার (১৯) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের  মাঝে সাংবাদিকদের আলাদা ব্রিফিংয়ে একই সুরে কথা বলেন এই দুই নেতা।

এ বিষয়ে প্রথমে প্রশ্ন তোলেন বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, এটি জুলাই আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত। আগামীতে এসব দলকে আমন্ত্রণ জানালে আমরা সংলাপ বয়কট করবো।

এর পরপরই ব্রিফিংয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংলাপে ফাসিবাদের দোসর দুটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। এটি জুলাইয়ের চেতনার প্রতি সুস্পষ্ট অবমাননা। আমরা এ বিষয়ে ব্যাখ্যা চাইবো।

নূর আরও বলেন, সংলাপে দুই-একটি দলকে প্রাধান্য দিচ্ছে ঐকমত্য কমিশন, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরিবর্তন চায় বেশিরভাগ দল। এতে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচনের বিষয়ে মত দিয়েছে কোনও কোনও দল। আবার ভোটার হিসেবে সিটি মেয়র, জেলা পরিষদ ও উপজেলা পরিষদকেও অন্তর্ভুক্ত করার পক্ষে কেউ কেউ। গণঅধিকার পরিষদও এমনটি চায় বলে জানান দেন নূর।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি