দুদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১২:১৭আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৪৬

দুদক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা

চার দফা দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে কর্মসূচি দিয়েছেন সাধারণ সাংবাদিকরা। দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। না করা হলে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় দুদক কার্যালয়ের সামনে ফের সমবেত হবেন সাংবাদিকরা।

দাবিগুলো হলো, দুদক যে আপত্তিকর ভাষায় চিঠি দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, চিঠি প্রত্যাহার করতে হবে, যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুদক কার্যালয়ে সাংবাদিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য সাংবাদিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন। আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার প্রতিবাদে দুদক কার্যালয়ের সামনে বুধবার বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। এ রিপোর্টের ব্যাপারে বক্তব্য দিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ডেকেছে দুদক। ২৬ জুন দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার (দীপু সারোয়ার) সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন।

নোটিশের শেষ অংশে বলা হয়েছে, ‘উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।’

/আরজে/এসটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি