দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-বেইজিং একমত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ২২:১২আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:৩৮

দ্বিপাক্ষিক বৈঠকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যরা দীর্ঘদিন ধরে চলে আসা রোহিঙ্গা সংকট সমাধানে একমত পোষণ করেছে ঢাকা ও বেইজিং। শুক্রবার (৫ জুলাই) চীনের দিয়াওউয়াতি রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই নেতা প্রথমে রোহিঙ্গা সমস্যা সমাধানে সম্মত হয়ে বলেন, এটি অমীমাংসিত রাখা যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরের পর দু’বছর পেরিয়ে গেছে।’

পররাষ্ট্র সচিব জানান, ‘দুই নেতা আরও বলেন, কীভাবে এই সমস্যার সমাধান হবে, এ ব্যাপারে আমাদের মধ্যে কোনও দ্বিমত নেই। রোহিঙ্গারা অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাবে।’

উভয় নেতা বলেন, এ ব্যাপারে দু’দেশের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তারা মিয়ানমারের ওপর ‘গুড উইল’ কাজে লাগাবেন বলেও উভয় নেতা আশা করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (১ জুলাই) চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। চীন সফর শেষে তিনি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬ জুলাই বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সূত্র: বাসস

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের