ধর্ষণের বিরুদ্ধে নারীদের পাশাপাশি পুরুষদেরও সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ১৮:১৬আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৮:২৬

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধর্ষণকারীদের ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  শিশু ধর্ষণের মতো মহা জঘন্য কাজ যারা করছে তারা মানুষ না।  এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সবই নেবো। সোমবার (৮ জুলাই) পাঁচ দিনের চীন সফরের বিষয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ধর্ষণের বিরুদ্ধে নারীদের পাশাপাশি পুরুষ সমাজকেও আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

শিশু ধর্ষণ ঠেকাতে সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মাসুদা ভাট্টির করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ধর্ষণের মতো ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে। আমাদের দেশে একটা সময় ছিল যে সামাজিক কারণে মেয়েরা বিষয়টা বলতেই পারতো না। এখন তারা সেই পরিস্থিতি কাটিয়ে এ বিষয়ে কথা বলছে। সোচ্চার হচ্ছে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। সঙ্গে সঙ্গে ধর্ষকদের ধরা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এদের বিরুদ্ধে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এ প্রসঙ্গে ওয়ারিতে শিশু ধর্ষণের ঘটনার পরপর ধর্ষককে গ্রেফতার করার উদাহরণ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের মহা জঘন্য কাজ যারা করছে এরা মানুষ না। এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সবই নেবো।

এসময় ধর্ষণের বিরুদ্ধে নারীদের পাশাপাশি পুরুষ সমাজকেও আওয়াজ তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন শুধু নারীদেরই প্রতিবাদ করতে হবে কেন। যারা ধর্ষণ করছে তাদের স্বজাতি হিসেবে পুরুষদের এর বিরুদ্ধে এগিয়ে আসা উচিত।  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী