পদ্মা সেতু নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেতু কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২০:০৭আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:১০

পদ্মা সেতু নিয়ে অপপ্রচারের জবাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিবাদ লিপিতে এ ধরনের অপপ্রচারকে দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এই কথা বলা হয়েছে।

স্মারকপত্রে বলা হয়েছে, ‘পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি গুজব। এর কোনও সত্যতা নেই। এসব অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতোমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে—যা এখন দৃশ্যমান। ৩০ জুন পর্যন্ত মূল সেতুর ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রগতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ শেষ হয়েছে।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী