জাবি’র ভিসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। 

কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠা জাবি উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হলে, নৈতিক স্খলনজনিত অভিযোগ এলে, সেটা যদি তদন্ত করে প্রমাণ হয়−তিনিও কোনও আইনের ঊর্ধ্বে নন। তিনি যদি কোনও অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনও অপকর্মের সংশ্লিষ্টতা থাকে, তবে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল তো প্রধানমন্ত্রীসহ সবারই পদত্যাগ চান। এ আর নতুন কী? আর দুর্নীতির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ শাসনামলে কোনও হাওয়া ভবন তৈরি হয়নি। সরকারের পাল্টা দফতর নাই। তাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। আয়নায় নিজের মুখ দেখেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চীনের সহযোগিতা নেওয়া মানে ভারতের সঙ্গে সম্পর্কহানি নয়। ভারত আমাদের প্রতিবেশী দেশ—তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে, থাকবে। আসামের বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে।’

আরও পড়ুন:
‘আরেকবার সাধারণ সম্পাদক হবো কিনা তা নির্ভর করছে নেত্রীর ওপর’

‘ক্রিমিনাল অফেন্স থেকে থাকলে শোভন-রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

/এসআই/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের