‘আরেকবার সাধারণ সম্পাদক হবো কিনা তা নির্ভর করছে নেত্রীর ওপর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের দলের সভাপতি ও পার্টির সুপ্রিম শেখ হাসিনা। কাউন্সিলে কাউন্সিলররা নেত্রীর মাইন্ড সেটের ওপর সবকিছু ছেড়ে দেন। দলের সাধারণ সম্পাদক সভাপতির নির্দেশ অনুযায়ী চলেন। আরেকবার সাধারণ সম্পাদক হবো কিনা, তা নেত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে। তিনি বললে থাকবো, না বললে সরে যাবো। তবে এই পদে যে-ই আসুক আমি তাকে স্বাগত জানাই।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থী যে কেউ হতে পারেন। এটা তাদের অধিকার। কিন্তু নেত্রীর ইচ্ছার বাইরে কিছু হয় না। নেত্রী যাকে চয়েস করবেন তিনিই নেতা হবেন। আমি ভাগ্যবান যে, এই দলের সাধারণ সম্পাদক হয়েছি। এটা বিরাট সম্মানের বিষয়। দলের অনেক বড় বড় নেতা এখনও সাধারণ সম্পাদক হতে পারেননি।’ 

দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে আপনি সফল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলের সাধারণ সম্পাদক এবং সরকারের মন্ত্রী হিসেবে সফলতা থাকলে ব্যর্থতাও রয়েছে। একজন মানুষ সবদিক থেকে শতভাগ পারফেক্ট হন না।’

তিনি বলেন, ‘মানুষের জীবনে সবকিছু পূর্ণ হয় না। আমার আন্তরিকতার ঘাটতি ছিল না। অসুস্থতার পরেও দল এবং সরকারের দায়িত্ব পালন করেছি, সময় দিয়েছি।’   

আরও পড়ুন:

জাবি’র ভিসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

‘ক্রিমিনাল অফেন্স থেকে থাকলে শোভন-রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

/এসআই/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী