সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি জাপানে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৭:১৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:২৮

জাপানে পৌঁছার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় (ছবি: বাসস) জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আট দিনের সরকারি সফরে আজ সোমবার (২১ অক্টোবর) সকালে টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিউ ৬৪৬) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি গতকাল রবিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম, তার ছেলে রেজওয়ান আহমদ তৌফিক এমপি, মোহাম্মদ আফজাল হোসেন এমপি এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

জাপান সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি আজ বিকালে টোকিও বে আকুয়া লাইন (ট্রান্স টোকিও বে হাইওয়ে) পরিদর্শন করবেন। তিনি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ হাউজে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি আগামীকাল ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে ১৭০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতো সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। গত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার পথে রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর অবস্থান করবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস