খালেদা জিয়া-তারেক শাস্তি পেয়েছেন, খুচরারাও পাবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৭:২০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৭

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল দুর্নীতিবাজদের দুজন তো শাস্তি পেয়েই গেছেন—খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। তাদের আরও কিছু খুচরা নেতা আছে। দুর্নীতি, অগ্নিসন্ত্রাস, মানুষ খুন—বহু অপরাধে অপরাধী এই নেতাদেরও সাজা পেতে হবে।
১৮তম জোট নিরপেক্ষ সম্মেলনের (ন্যাম) অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব কথা বলেন।
চলমান শুদ্ধি অভিযানে রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি সাংবাদিকদেরও নাম এসেছে। একে সমাজের নানা মহল থেকে সাধুবাদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক মামুনুর রহমান খান বলেন, বিএনপি এই অভিযানকে বলছে আইওয়াশ। মূল অপরাধীদের আড়াল করার জন্য সরকার এটা করছে।
এর জবাবে শেখ হাসিনা বলেন, আইওয়াশ করতে যাবো কেন? আমি তো আমার আপন-পর কিছু দেখিনি। যারাই অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত, তাদেরই ধরা হচ্ছে। তাহলে আইওয়াশ বলে কী করে?
আইওয়াশের ব্যবসা বিএনপিই ভালো জানে-বোঝে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশটাকে দুর্নীতিতে নিয়ে এসেছে তো বিএনপি। দুর্নীতিকে ‘নীতি’তে নিয়ে এসেছে তারা।
এসময় জিয়াউর রহমান ক্ষমতায় এসে কীভাবে মানি লন্ডারিং কালচার, ঋণখেলাপি, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি শুরু করেন, সেসবের ফিরিস্তি দেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, এরপর এরশাদ ক্ষমতায় এলেন। তিনি আরেক ধাপ ওপরে। আর খালেদা জিয়া তো দোকানই খুলে বসলেন। একদিকে হাওয়া ভবন, অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কিছু করেনি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, চলমান শুদ্ধি অভিযান আইওয়াশ নাকি অন্য কিছু, অপেক্ষা করুন দেখতে পাবেন।

আরও পড়ুন...

ক্রিকেটকে নদীতে নিয়ে যাচ্ছেন কেন?

তাদের মুখে এত কথা আসে কোথা থেকে?

‘অপরাধের সঙ্গে জড়িত যাকে পাচ্ছি ধরছি’

‘নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে তার জয়ও প্রশ্নবিদ্ধ হয়ে যায়’

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের