মানসিক সমস্যায় ভুগছে প্রাপ্তবয়স্কদের ১৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১১:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:২৬

জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের ফল প্রকাশ অনুষ্ঠান

দেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১৭ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে। আক্রান্তদের ৯২ ভাগ কোনও চিকিৎসা নেয় না। ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে প্রধান অতিথি ছিলেন। জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, শিশুদের ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশের মানসিক সমস্যা আছে। তাদের ৯৫ শতাংশ চিকিৎসা নেয় না।

এর আগে ২০০৩-২০০৫ সালে সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়েছিল। ওই জরিপের তুলনায় বর্তমানে মানসিক সমস্যা বেড়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের