নুরের ওপর হামলা

সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

ফাইল ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় নুরের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজা হবে। হামলাকারীরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’

এ সময় সরকারের নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অবিরাম রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার সহযোগিতা করা উচিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা।

/এআরআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে