ইতালি-দক্ষিণ কোরিয়া-ইরানের নাগরিকদের ভিসা সীমিত করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ০৭:০২আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৭:২০

পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর চীনের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের জন্যও একই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে করোনা ভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গেছে।’ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ কারণে একটি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি জানান। 

জাতীয় অনুষ্ঠান আয়োজনে করোনার প্রভাব

বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চসহ অন্যান্য তারিখে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বছর পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা কঠিন হবে। 

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘পূর্ব এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে জনসমাগম হয় এমন অনুষ্ঠানের প্রতি বিধিনিষেধ আছে।’ এছাড়া ইতালির মিলানে কোনও ধরনের অনুষ্ঠান করার বিষয়ে নিষেধ করা হয়েছে এবং রোমে অনুষ্ঠান করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিষয়ে বলা হয়েছে বলে তিনি জানান। 

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আরেকটি বড় সমস্যা হচ্ছে অতিথিরা অনেকেই জনসমাগমে আসতে চাইবেন না।’

/এসএসজেড/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের