প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১০:১৬আপডেট : ৩১ মার্চ ২০২০, ১১:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত রয়েছেন। জেলা প্রশাসকদের পাশাপাশি দেশের ৮ বিভাগীয় কমিশনারও এতে যুক্ত আছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এতে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মন্ত্রীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের দিকনির্দেশনা দেবেন। ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া দেশের দরিদ্র মানুষদের প্রণোদনাসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেবেন। 

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার মিলাদুন্নবী পালিত
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি