বারবার পানি পানের পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৬:১৪ আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৬:৩৯

ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: ফোকাস বাংলা

সবাইকে বারবার পানি পান করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাস পেটের ভেতরে চলে গেলে ক্ষতি করতে পারে না। এটি গলায় ক্ষতি করে। এজন্য বারবার পানি পান করে গলা ভিজিয়ে রাখতে হবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় কালে তিনি এ পরামর্শ দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের মতবিনিময়ে প্রধানমন্ত্রী সবার সামনে পানির বোতল থাকলেও তা পান না করার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘সবাই পানির বোতল সামনে নিয়ে বসে থাকলে হবে না, পানি খেতে হবে। সবাইকে বলবো, কিছুক্ষণ পর পর পানি পান করার জন্য। করোনাভাইরাসের ক্ষেত্রে পানি পান খুবই উপকারী। আমার এখানেও (গণভবনে) কেউ পানি খাননি। বারবার পানি খেয়ে গলা ভিজিয়ে রাখতে হবে। অনলাইনে যারা আছেন, আমি সবাইকে নির্দেশ দিচ্ছি— পানি পান করে গলা ভিজিয়ে রাখার জন্য। করোনায় ক্ষতিটা করে গলাতে। পেটের ভেতরে চলে গেলে কোনও ক্ষতি করতে পারে না। কাজেই সবাই সবসময় গলা ভিজিয়ে রাখবেন।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত