ফরেন সার্ভিস ডে-তে দেশ সেবার অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ০৮:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৮:৫৬

পররাষ্ট্র মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধে বাংলাদেশি কূটনীতিকদের সাহসী ও গৌরবময় অবদানের কথা স্মরণ করে শনিবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে পালন করা হয়। ২০১২ সাল থেকে ১৮ এপ্রিল ফরেন সার্ভিস ডে হিসেবে পালিত হয়ে আসছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, এবারের করোনাভাইরাস সমস্যার কথা মাথায় রেখে ফরেন সার্ভিস ডে-তে সর্বাগ্রে দেশ ও দেশ সেবার অঙ্গীকার করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ -এ মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ এবং দখলদারি পাকিস্তান সরকারকে ত্যাগ করে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় তৎকালীন ডেপুটি হাই কমিশনের ৬৫ জন বাংলাদেশি কূটনীতিক ও দূতাবাসকর্মী পাকিস্তানের ডেপুটি হাইকমিশনের কার্যভার গ্রহণ করেন। 

এসময় পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে বাংলাদেশের প্রথম দূতাবাস প্রতিষ্ঠিত হয়। এভাবেই ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে বাংলাদেশের  কূটনৈতিক ফ্রন্টের যাত্রা শুরু হয়। 

পরবর্তীতে তদানীন্তন বিভিন্ন পাকিস্তানি দূতাবাসসমূহে কর্মরত বাংলাদেশি কূটনীতিকরা পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনপূর্বক মুক্তিযুদ্ধে বাংলাদেশের  কূটনৈতিক ফ্রন্টকে বেগবান করেন এবং বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে প্রচার ও জনমত গঠনের কাজ শুরু করেন। পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। 

এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ারের কনসার্ট এবং যুক্তরাজ্যের  ট্রাফেলগার স্কয়ারে হাজারো মানুষের গণজমায়েতের মতো ঐতিহাসিক ঘটনাসমূহ সংঘটিত হয়।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ