বাংলাদেশের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট চায় মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৪:০৬আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৩:৩৩

হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

করোনাভাইরাসের সঙ্গে ম্যালেরিয়ার উপদ্রব থাকায় বাংলাদেশ থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট আমদানি করতে চায় মালয়েশিয়া। এজন্য আঞ্চলিক সহযোগিতার অংশ হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর বাংলাদেশের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন এ অনুরোধ জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য মোমেনকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার সেদেশের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

/এসএসজেড/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ