ভেন্টিলেটরে নেওয়া ৯ জনের আট জনই মারা গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৫:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:০৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সরকারি ও বেসরকারি হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু গত কয়েকদিনে আইসিইউ’র ফলাফল ভালো পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল, তাদের মধ্যে আট জনই মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ বুলেটিনে তিনি একথা জানান। তিনি বলেন, ‘গত কয়েকদিনে নতুন শনাক্তের সংখ্যা ৩০০-এর মধ্যে রয়েছে। যদি এর থেকে অতিরিক্ত না বাড়ে, তবে আমরা ভাগ্যবান। আর যদি বাড়তে থাকে, তাহলে এটা আশঙ্কার বিষয়।’
তিনি বলেন, ‘যেভাবে আমরা আশা করছি লকডাউন সেভাবে কাজ করছে না। দ্বিতীয়ত, মানুষ আক্রান্ত এলাকা হতে অন্য এলাকায় যাচ্ছেন। যার কারণে নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছেন। কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে। আমরা এখন আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। এই সময়টায়  ইউরোপ-আমেরিকাতে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি, তাহলে আমাদের অবস্থাও ভালো হবে না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শতকার ৮০ শতাংশ মানুষ বিনা চিকিৎসায় এমনিতেই সেরে ওঠেন। ১৫ শতাংশ মানুষ হাসপাতালে পর্যবেক্ষণে থাকেন। বাকি ৫ শতাংশের চিকিৎসা দরকার হয়। আর কিছু রোগী আইসিইউ-ভেন্টিলেটরে চলে যান।’

/জেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ