কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:৫৬

কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়ের হাতে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (১৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনালকে বন্দরের অংশ উল্লেখ করে কমিটি আইসিডির দায়িত্ব পরিচালনা সম্পূর্ণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে দেওয়ার সুপারিশ করে। আইসিডি টার্মিনাল দেশের সবগুলো পোর্টের স্টেকহোল্ডার হবে বলে উল্লেখ করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বৈঠককে জানিয়েছেন, কনটেইনার সাপোর্টের জন্য তারা কমলাপুরে ডিপোটা তৈরি করেছিল। পরবর্তী সময়ে এটা রেল মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। ঢাকা-ভাঙা রেল প্রকল্পের কারণে কনটেইনার ডিপোর জায়গাও কমে গেছে। এতে স্থান সংকট হয়েছে। তাই তারা ডিপোর  পুরো নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার দাবি জানাচ্ছে। পরে বিষয়টি সুপারিশ আকারে আনা হয়েছে।

কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,  গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার, মো. আওলাদ হোসেন এবং ঝর্না হাসান অংশগ্রহণ করেন।

বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পায়রাবন্দরের সঙ্গে দেশের সড়ক, রেলের কানেক্টেভিটি বাড়িয়ে বন্দরের কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এদিকে বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, লোকসানের কারণে যাত্রী পরিবহন সার্ভিস বন্ধ করে দেওয়া দেশের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারগুলোকে ভাসমান রেস্টুরেন্ট হিসেবে চালু করে ঐহিত্য ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম