ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ব্যর্থ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:৫৯

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে করি।’

রবিবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মন্ত্রী এ কথা বলেন।

ধর্মীয় নেতাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘এ ধরনের জমায়েত পরিহার করুন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত খুবই ক্ষতিকর।’

তিনি বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত খুবই ক্ষতি হয়েছে। আশঙ্কা করি, অনেক লোক এখান থেকে  হয়তোবা আক্রান্ত হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয়নি। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

বিভিন্ন জেলায় আক্রান্তদের বিশ্লেষণে জানা যায়, সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরাই মূলত সারাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এখনও তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে এই কাজ করছে।’ এক্ষেত্রে প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার এএসপি, ওসিসহ তিন জন প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

জানাজায় শরিকদের হোমকোয়ারেন্টিন করবে পুলিশ, সরাইলে ছয় গ্রাম লকডাউন

 

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প