সংবাদকর্মীদের প্রণোদনা দিতে প্রেস কাউন্সিলের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৮:০৬আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৯:১১

সারাদেশে সাংবাদিকদের প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের উদ্দেশে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চিঠি

করোনাভাইরাসের দুর্যোগের সময় সাংবাদিকসহ সব সংবাদকর্মীকে প্রণোদনা দিতে ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকদের এই চিঠি দেওয়া হয়। 

চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের  বিষয়ে চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রাজধানীতে কর্মরত সাংবাদিকদের  বিষয়ে জানতে চাইলে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম বলেন, ‘আমরা ঢাকার জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তারা ঢাকা জেলার সাংবাদিকদের বিষয়ে প্রণোদনার ব্যবস্থা নেবেন।’

/এসএমএ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানি সময় নষ্ট হচ্ছে, তবু কেন দেখছি এআই ড্রামা?
জানি সময় নষ্ট হচ্ছে, তবু কেন দেখছি এআই ড্রামা?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান