বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে হামলায় একজন নিহত

নেত্রকোনা প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৩:৩৯ আপডেট : ২৩ মে ২০২৫, ১৩:৩৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের এক একজন নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

বৃহস্পতিবার (২২ মে) রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম সফু (৪৫)। তিনি আব্বাসনগর গ্রামের বাসিন্দা।

এদিকে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদ ঈদ উপলক্ষে দুর্গাপুরে কিছু শুভেচ্ছামূলক পোস্টার পাঠান। তার লোকেরা দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি অফিসে সেই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার বাধা দেন।

পরে হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল মাস্টার আরও ক্ষিপ্ত হন। পরে তার নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে ২৫ ৩০টি মোটরসাইকেলে কিছু ব্যক্তি আব্বাসনগর গ্রামে গিয়ে হামিদুরের বাড়িতে হামলা চালান। তারা আব্বাসনগর বাজারেও হামলা এবং ভাঙচুর করেন। হামলায় রাশেদের দূর সম্পর্কের ভাতিজা শফিকুল ইসলাম সফু নিহত এবং ৫-৬ জন আহত হন।

নিহতের স্বজনদের দাবি, হামলার সময় জামাল মাস্টারের লোকজন কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে জামাল মাস্টার জানান, দূর্গাপুরে কারোর পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়নি। আর প্রতিপক্ষের বাড়ি ১৫ কিলোমিটার দূরে, সেখানে হামলার কোনও ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার