রোহিঙ্গাদের প্রথমবারের মতো পাঠানো হলো ভাসানচরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ০৫:০৯আপডেট : ০৩ মে ২০২০, ১১:৫৬

ভাসানচরে রোহিঙ্গাদের থাকার জন্য তৈরি বাড়ি (ছবি সংগৃহীত) স্থানীয় দালালচক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশকারী ছোট একটি রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনও রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হলো। শনিবার (২ মে) রাতে ওই দলটি বাংলাদেশে প্রবেশের সময়ে ধরা পড়লে তাদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কোস্ট গার্ডের সহায়তায় তাদের ভাসানচরে পাঠানো হয়েছে।’

ভাসানচরে কতজনকে পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাতে ৩০ জনের মতো ধরা পড়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ধরা হয়।’

ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের জানিয়ে তিনি বলেন, ‘সেখানে জাতিসংঘ কাজ করছে না।’

উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়া যেতে চায়, তবে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ করলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এরমধ্যে এই রোহিঙ্গা দলকে গ্রহণ করতে হলো।

আরও পড়ুন:
থানা হচ্ছে ভাসানচরে

তথ্য ঠেঙ্গারচরের, পুনর্বাসন ভাসানচরে!

/এসএসজেড/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের