সীমিত পরিসরে সারাদেশে দোকানপাট-শপিং মল খুলবে ১০ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ২০:১৮আপডেট : ০৪ মে ২০২০, ২২:১১

মন্ত্রিপরিষদ বিভাগ


জনগণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল আগামী ১০ মে থেকে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে এই নির্দেশনা বাস্তবায়নে আদেশ জারি করা হয়। নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘করোনাভাইরাসের বিস্তার রোধ এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) সাধারণ ছুটি/জনগণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে পরিস্থিতি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলো অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট-শপিং মলসহ অন্যান্য কার্যাবলি আগামী ১০ মে থেকে খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হলো। তবে এক্ষেত্রে আন্ত-উপজেলা যোগাযোগ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।’



এতে আরও বলা হয়েছে, ‘হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট, শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল চারটার মধ্যে সীমিত রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে। আসন্ন ঈদের ছুটিতে জনগণকে নিজ নিজ স্থানে থাকতে হবে এবং আন্ত-জেলা ও উপজেলা/বাড়িতে যাওয়া থেকে নিবৃত্ত করতে হবে। এমতাবস্থায় শর্তসহ বিষয়গুলো বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগের অধীনস্থ অফিস, অধিদফতর, বাহিনী, সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য অনুরোধ জানানো হলো।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে সাধারণ ছুটি চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণকে নির্দেশ দিয়েছে সরকার। এই সময় এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট, শপিং মল চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাতে কবে থেকে দোকানপাট খোলা রাখা হবে তা বলা ছিল না।

সীমিত পরিসরে সারাদেশে দোকানপাট-শপিং মল খুলবে ১০ মে

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৬)
রাজধানী‌তে গৃহবধুর মর‌দেহ উদ্ধার, স্বামী আটক 
রাজধানী‌তে গৃহবধুর মর‌দেহ উদ্ধার, স্বামী আটক 
‘স্পেনকেই ফ্রান্সের ভয় পাওয়া উচিত’, এমবাপ্পেদের মুখোমুখি হওয়ার আগে ইয়ামাল 
‘স্পেনকেই ফ্রান্সের ভয় পাওয়া উচিত’, এমবাপ্পেদের মুখোমুখি হওয়ার আগে ইয়ামাল 
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র