বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মে ২০২০, ০৮:০০আপডেট : ১২ মে ২০২০, ০৮:৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী আজ মঙ্ড়লবার (১২ মে)। ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দিচ্ছে। পাশাপাশি বিশেষত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার সুবিধা এপ্রিল থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে যদিও আমরা দিবসটি উদযাপন করছি না। তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে। আগামী ২-৩ মাসের মধ্যে দেশের সবগুলো ক্যাবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে।’

তিনি বলেন, ‘বিসিএসসিএলের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে, তাই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। তবে করোনার কারণে সেই কাজ আপাতত বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করবো।’

তিনি জানান, দেশের সব টিভি চ্যানেল এখন বিএস-১ পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও, দেশে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএম-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্যও বিএস-১ কাজ করছে। সূত্র: বাসস

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ