বিএসইসির নতুন কমিশনার আব্দুল হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ১৭:১৩আপডেট : ০২ জুন ২০২০, ১৭:১৮

বিএসইসি’র নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক শিল্প সচিব মো. আব্দুল হালিম

সাবেক শিল্প সচিব মো. আব্দুল হালিম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২ জুন) এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে।

উল্লেখ্য, মো. আব্দুল হালিম গত সপ্তাহে শিল্প সচিব হিসেবে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) গেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালের ১২ অক্টোবর কমিশনার হিসেবে যোগ দেওয়া খোন্দকার কামালউজ্জামানের পর গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান বিএসইসিতে কমিশনার হিসেবে যোগ দেন।

মো. আব্দুল হালিম জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর পরই অর্থ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন তিনি। বিকেলেই বিএসইসিতে যাবেন।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ