পোস্তগোলা সেতুতে সীমিত পর্যায়ে যান চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ০৪:০৩আপডেট : ০১ জুলাই ২০২০, ০৭:১২

পোস্তগোলা সেতুতে সীমিত পর্যায়ে যান চলাচল শুরু বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত শেষে সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের। মঙ্গলবার (৩০ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজে যান চলাচল বন্ধ রাখেন। পাশাপাশি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. নূর-ই-আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ জুন সদরঘাটের লঞ্চ ডুবির ঘটনায় দুর্ঘটনার কাজে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পোস্তগোলায় বাংলাদেশ চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১) অসতর্কতার সঙ্গে দ্রুত বেগে সেতু অতিক্রম করার সময় ব্রিজের মাঝখানের স্প্যানের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্প্যানের গার্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যানবাহন সীমিতভাবে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রাখা হয়।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
ভ্রমণে ত্বকের যত্নের ‘ট্রাভেল কিটে’ থাকুক এই ৩ সামগ্রী
ভ্রমণে ত্বকের যত্নের ‘ট্রাভেল কিটে’ থাকুক এই ৩ সামগ্রী
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা