করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন বিশেষ সম্মানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২২:৩২ আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:০৮

করোনা ভাইরাসে সেবাদানকারী স্বাস্থ্যকর্মী  করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা বলা হয়েছে।

পরিপত্রে জানানো হয়েছে, বিশেষ সম্মানীর আওতায় শুধু করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এককালীন ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর নির্দিষ্ট ফরমে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবে।

স্বাস্থ্যসেবা বিভাগ তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই করে অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানে সরকারি আদেশ জারি করবে বলে উল্লেখ করা হয়।

/এসটিএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?